মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও মগ দস্যুদের নির্যাতনে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকাল সোয়া এগারটায় নগরীর কোর্ট পয়েন্টে শুরু হয়। মানববন্ধনে পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়ার সভাপতিত্বে একাত্ব হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে নগরীর সবকটি বিপনী বিতান, মার্কেট সমিতিসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।
এসময় নগরীতে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ মার্কেটের সামনে ব্যানার নিয়ে বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন করছে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed