বিশ্বনবীর আগমনে সারা বিশ্ব হয় আলকোজ্জ্বল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব, কামাল বাজার ফাযিল (বি.এ) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলী বলেছেন, বিশ্বনবী সা. এর আগমনে সারা বিশ্ব হয় আলকোজ্জ্বল। বিশ্ববাসী পায় সর্বশ্রেষ্ঠ রহমত ও আলোর দিশা। আমরা অর্জন করি সেরা উম্মত হওয়ার গৌরব। তাই মহনবী সা. এর আগমন মাসকে বিশ্ববাসী পালন করে আসছেন শুকরিয়ার মাস হিসেবে। আমরা যতো বেশি এ নিয়ামতের শুকরিয়া আদায় করবো ততো বেশি আলোকিত হবো।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে বিশ্বনাথের বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসা আয়োজিত বিশাল র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ নজমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় ২০ ডিসেম্বর মঙ্গলবার মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পনাউল্লাবাজার হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি, বাংলা টিভি ইউ,কে প্রতিনিধি কবি নাজমুল ইসলাম মকবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রজব আলী।
পরে মাদরাসা মাঠ থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালী। র্যালীটি বৃহত্তর পনাউল্লাবাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ হিরা মিয়া, মোঃ আরশ আলী মেম্বার, আব্দুল ওদুদ আজাদ মেম্বার, ছইদুর রহমান মেম্বার, এনামুল হক, সাইফুল্লাহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা নজমুল ইসলাম র্যালী ও আলোচনা সভায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় এলাকাবাসী, মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও ছাত্রবৃন্দকে ধন্যবাদ জানান।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed