কমলগঞ্জে গাড়িতে করে ছাগল চুরি, আটক ৫
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় প্রাইভেট কারে করে রাস্তা থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছাগলসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গাড়িসহ ছাগল চোরদের আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তার পাশ থেকে ছাগল আটক করে কার্টুনের ভেতরে ঢুকিয়ে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-৭০৬৯) তোলে নিয়ে যাওয়ার সময় সরিষতলা এলাকায় গাড়ি আটক করা হয়। এ সময়ে গাড়ির ভেতরে ৫টি কার্টুনে করে ৫টি ছাগল পাওয়া যায়। এসময় ছাগল চোর চক্রের পাঁচ সদস্য কিশোরগঞ্জের জাহাঙ্গীর ওরফে শরীফ (২৫), কুলাউড়ার জুয়েল আহমদ(২২), আক্কাজ মিয়া, বড়লেখার ইউসুফ আহমদ (২৫), ফারুক আহমদ (২১) কে আটক করে এলাকাবাসী। আটককৃতদের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি পরির্দশক সৈয়দ নাসির উদ্দিন গাড়িসহ ৫ জন আটক করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি ছাগলের মালিক পাওয়া গেছে। গাড়ি সহ ৫ ছাগল চুরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed