শায়েস্তাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ থানার বাখরনগর গ্রাম থেকে রহিমা খাতুন (৪০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত শুকুর মিয়ার স্ত্রী।
রবিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলাম লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রহিমা খাতুন তার ঘরে ঘুমিয়ে পড়েন।
সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরের তীরের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
« শাবির আবাসিক হলে রাতভর অভিযান, অস্ত্র উদ্ধার (Previous News)
(Next News) ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় যুবক নিহত »
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed