ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় যুবক নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সাংবাদিক নবীন হাসানের ছোট ভাই সামিউল ইসলাম প্রবীণ (২৫) নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে সজীব ইসলাম নামে আরেকজন। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনহাট ঈদগাঁ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম প্রবীণ (২৫) শহরের মুন্সিরহাট এলাকার হাসান আলীর ছেলে ও আহত সজীব ইসলাম (২৪) শহরের হাজীপাড়া এলাকার প্রয়াত রিয়াজ উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে মোটর সাইকেলে করে ঠাকুরগাঁওয়ে আসছিলেন সামিউল ইসলাম প্রবীন ও সজীব ইসলাম। এসময় তাঁরা চন্দনহাট ঈদগাঁ নামক এলাকার পৌছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামিউল মারা যায় ও সজীব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সাংবাদিক নবীব হাসানের ছোট ভাই সামিউল ইসলাম প্রবীনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাকের উল্লাহ, সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর হাসান তানু, সহ সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল এহসান রিপন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed