শাবির আবাসিক হলে রাতভর অভিযান, অস্ত্র উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে বিশেষ কোনও কারণ ছাড়াই এ ধরনের অভিযানকে হয়রানি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় হলগুলো থেকে।
শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও বহিরাগত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই পুলিশের সহযোগীতায় এ ধরনের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশী পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে। তবে কোনও বহিরাগতকে আটক কিংবা পাওয়া গেছে কিনা এ বিষয়ে তিনি না সূচক উত্তর দেন।
শাহপরাণ হল থেকে ৪৩টি জিআইপাইপ ও ১৪টি দা পাওয়া গেছে। বঙ্গবন্ধু হল থেকেও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ৪২৬ নম্বর রুমটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রণ করেন।
মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম হাসান জাকিরুল ইসলাম।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে তারা এ অভিযান চালিয়েছেন।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed