ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার গাছাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মাজারুল হক।
ওসি মাজারুল হক বলেন, ময়মনসিংহগামী মাহেন্দ্রটির সঙ্গে গাছাতলা গ্রামে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহেন্দ্রর তিন যাত্রী মারা যান।
পরে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
« চুল দ্রুত লম্বা করার উপায় (Previous News)
(Next News) ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল »
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed