Main Menu

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

শুক্রবার দুপুরে শহরের কালীবাড়ী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয় । এরপর সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বায়েজিদ, সহ সভাপতি মাও. মাহফুজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ হোসেন আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, মিনায়মারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ, নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়াও বাংলাদেশে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরৎ নিয়ে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার দাবী জানান। সেই সাথে দ্রুত এসব কর্মকান্ড বন্ধ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।

উলে¬খ্য, গণহত্যা বন্ধের দাবীতে আগামী ১৮ ডিসেম্বর মিয়ানমারের অভিমুখে লংমার্চ ও বিতর্কিত শিক্ষানীতি সংশোধনের দাবীতে আগামী ২১ ডিসেম্বর রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় মহা সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

Share





Related News

Comments are Closed