Main Menu

সুনামগঞ্জে তক্ষকসহ ৭ পাচারকারী আটক

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক (কক্ষা) সহ সাত পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, জেলার দোয়ারাবাজারের মাঠগাঁও বিওপির বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বণ্যপ্রাণী তক্ষক পাচারকালে ভাংগাপাড়া নামক এলাকা থেকে তক্ষক সহ সাত পাচারকারী চক্রের সদস্যকে আটক করে। আটককৃতরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজারের কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়, শরাফত আলীর ছেলে ইসমাইল হোসেন, বাঁশতলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে গোলাপ মিয়া, মৃত বদরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, আবদুল বারেকের ছেলে মীর বাদশা, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সরাশাপোয়া গ্রামের মৃত মুন্নাফের ছেলে আলী হোসেন ও বরিশাল জেলার পাতারহাট উপজেলার ভাষণচরের রাংগা গ্রামের কাঞ্চন হাওলাদের ছেলে সোহেল মিয়া।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code