Main Menu

সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচীর ২৫ বস্তা চাল আটক

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজির ২৫ বস্তা চাল কালো বাজারে বিক্রয়কালে জনতা আটক করেছে। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কৃষ্টপুর মাহমুদপুর গ্রামে এক কালোবাজীর বাড়িতে গুদামজাত করার সময় বৃহস্পতিবার বেলা ১টার দিকে স্থানীয় জনতা ওই চাল আটক করে।
জানা গেছে, জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচী ডিলার চাপাইতি গ্রামের শাফিকুল ইসলাম বেশ কিছুদিন ধরেই মধ্যনগর খাদ্যগুদামের ওসি এলএসডি আশীষ কুমার সরকারের সহযোগীতায় ১০ টাকা কেজির চাল উক্তোলন করে হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করে চড়া দামে কালোবাজারিদের নিকট বিক্রয় করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইঞ্জিন চালিত ট্রলারে করে মধ্যনগরের বংশীকুন্ডার দক্ষিণ ইউনিয়নের ডিলার শাফিকুলের নিকট থেকে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার কৃষ্টপুর মাহমুদপুরের কালোবাজারি সুলতান মাহমুদের ছেলে জুলহাস মিয়া ২৫ বস্তা চাল জুলহাসের বাড়িতে গুদামজাত করে। খবর পেয়ে গ্রামবাসী ও স্থানীয় জনতা ওই চাল আটক করে জুলহাসের বাড়ি ঘেরাও করে রেখে শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে পরিষেদের গ্রাম পুলিশের একদল সদস্য ওই গ্রামে পৌছে চাল পাহারা দিচ্ছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছু দিন ধরেই মধ্যনগরের ওসিএলাডির সহযোগীতায় শাফিকুল কালোবাজারে চাল বিক্রয় করে আসছে, ইতিপূর্বে একবার কালোবাজারে চাল বিক্রয়কালে ধরা পড়লে ওসিএলএসডি বিষয়টি ধামাচাঁপা দেন।
ওসিএলএসডি আশীষ কুমার সরকার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় শাফিকুল এর আগেও একবার ঝামেলায় পড়েছিলো আমি মিটমাট করে দিয়েছি। ’
তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত সরকার ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা তাহিরপুর থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি চাল গুলো জব্দ করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code