মায়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ ছাত্রবৃন্দের উদ্যোগে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজু আহমদ, ইয়াসিন, রিজওয়ান আহমদ রুহিত, আরিফুল ইসলাম রিজভী, মুন্নু আহমদ, আলিফ মিয়া, রাহেল তালুকদার, মো. আক্তার আহমদ, জিহাদ আহমদ, তায়েফ আহমদ, আবির আহমদ সুমন প্রমূখ।
সম্মিলিত নাট্য পরিষদের মানববন্ধন
মিয়ানমারে রুহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে, বিপন্ন মানবতার পাশে দাঁড়াতে, মানবিক বিপর্যয় রোধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহŸান জানানো হয় সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় সিলেট কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে নাট্য ও সংস্কৃতিকর্মী ছাড়াও অংশ নেন, রাজনীতিবদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় কর্মসূচী চলাকালীন প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলিম রুহিঙ্গা জাতিগোষ্ঠীকে বিতারণে যে অমানবিক ও অমানসিক নির্যাতন করা হচ্ছে তা বিশ্ব মানবতাকে কাঁদাচ্ছে, গণতন্ত্রকামী নোবেল বিজয়ী অং সান সূচীর ভ‚মিকা তার নোবেল পুরস্কার বিজয়কে কুলসিত করেছে। বক্তারা, কোলের শিশু থেকে শুরু করে যুবক, যুবতী, বৃদ্ধা সহ মায়ানমারে বর্তমানে সংগঠিত রুহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর যারা হামলা করছে, ভিটে-মাটি ছাড়া করছে, তাদের এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃত্বকে দ্রত পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। বক্তারা রুহিঙ্গা জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতির সাথে তাদের মেলবন্ধনের কথা স্বীকার করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এম.এ কিবরিয়া চৌধুরী, নাট্য সংগঠক আমিরল ইসলাম বাবু, খোয়াজ রহিম সবুজ, গণজাগরণ মঞ্চের সংগঠক দেবাশীষ দেবু, এছাড়াও অনুষ্ঠানে সংঘতি জানিয়ে উপস্থিত ছিলেন- নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিষ্টার মোঃ আরশ আলী, প্রাক্তন পরিচালক নিরঞ্জন দে যাদু, পরিচালক চম্পক সরকার, নাট্য সংগঠক এনামুল মুনির, প্রাক্তন সভাপতি অনুপ কুমার দেব, সহ-সভাপতি আফজাল হোসেন, কবি সাংবাদিক সুমন কুমার দাস, অধিকার সিলেটের মুহিবুর রহমান, সিলেট যুব ফোরামের মোঃ শাহ্ আলম, নাট্য সংগঠক ইন্দ্রানী সেন শম্পা, হুমায়ুন কবির জুয়েল, সুপ্রিয় দেব শান্ত, শান্তনু সেন তাপ্পু, ধ্রæবজ্যোতি দে, রকিবুল হাসান রুমন, তন্ময় নাথ, সৈয়দ সাইমুন আনজুম ইভান প্রমুখ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed