বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল (সঃ)’র আদর্শ অনুসরণের বিকল্প নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মুসলিম জাতির মানবতা আজ মানব সমাজের কাছে অমানবতায় পরিণত হয়েছে। মানবতার দোহাই দিয়ে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী নিজ নিজ ফায়দা হাসিল করছে। অথচ মিয়ানমারে মুসলিমদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটতরাজের সর্বব্যাপী মানবাধিকার বলতে কিছুই নেই। বিশ^ মানবাধিকার সংস্থা, জাতিসংঘ নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। মানবতা আজ রাজনীতির জাতাকলে নিষ্পেশিত ও রাজনীতির কারাগারে আবদ্ধ। মানবতাকে পুনরুদ্ধার করতে হলে গোটা সমাজকে আবার জাগ্রত হতে হবে এবং মানবতাকে মুক্ত করতে হলে রাসূল (সা:) এর আদর্শ মুসলমানদের জন্য অনুসরণ করা জরুরী। রাসূল (সা:) এর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই বিশে^ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন, আজ দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের রাজনীতির আক্রোশতায় গোটা জাতি আজ বিপর্যস্ত। তিনি আরো বলেন কোন চিন্তার প্রয়োজন নেই, যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহওয়ালা থাকবেন ততদিন পর্যন্ত কোন কুলুষিত রাজনীতি গোষ্ঠী কারো কোন ক্ষতি সাধন করতে পারবেনা। শুক্রবার বাদ জুম্মা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে মিছিল বের হবে। মিছিল সর্বস্তরের তৌহিদ জনতাকে উপস্থিত থাকার আহবান জানান।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বয়ানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা ইসহাক মোঃ আবুল খায়ের সাহেবজাদা পীর সাহেব চরমোনাই, হযরত মাওলানা মুস্তফা কামাল, মাওলানা রেদুওয়ানুল হক রাজু, হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed