ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশের ন্যায় সিলেটও আগামী ১০ ডিসেম্বর শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ (২য় রাউন্ড) উদযাপন হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিভিল সার্জনের হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টিজনিত শিশু মৃত্য প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হয়। ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তিনি আরও জানান ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আহমেদ সিরাজুম মুনীরের পরিচলানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. মো: মঈনুল আহসান, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী, মো: মহসিন প্রমুখ।
সিলেট জেলার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের কিছু তথ্য নিম্নে দেয়া হলো। সিলেট জেলার মোট জনসংখ্যা ৩০৫০৫৮৫জন, মোট অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২৪১৬টি, মোট স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১২টি, মোট অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৯৯টি, মোট ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের সংখ্যা ৩৬টি, মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ২৫৬৩টি, মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ৬৮৬০জন, সিলেট জেলার (৬-১১) মাস বয়সী শিশুর মোট সংখ্যা ৪৫৭৭২জন, (১২-৫৯) মাস বয়সী শিশুর মোট সংখ্যা ৩৯৬১০৬ জন (৬-১১) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর মোট সংখ্যা ১৭৫জন ও (১২-৫৯) মাস বয়সী প্রতিবন্ধী শিশুর মোট সংখ্যা ৬৮২ জন।
উলেখ্য, সকল কেন্দ্র ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৪টার পর যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ক্যাম্পেইন পরবর্তী সময় হইতে এ দিন সারা রাত প্রতিটি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষনিক মোবাইল ও জরুরী বিভাগে মেডিকেল টিম কর্মরত থাকবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed