সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-সিলেট এর উদ্যোগে ৮ ডিসেম্বর দুর্নীতিবিরোধী মানববন্ধন, হিলিয়াম বেলুন উড্ডয়ন ও স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে টিআইবি ও দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুর্নীতিবিরোধী হিলিয়াম বেলুন উড্ডয়ন করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, সনাক সিলেটর সহ-সভাপতি আজিজ আহমদ সেলিম, দুর্নীতি দমন কমিশনের পরিচালক শিরীন পারভীন ও উপ-পরিচালক রেবা হালদার।
এর পর সনাকের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শীর্ষক এক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সনাক এর সহ-সভাপতি আজিজ আহমদ সেলিম, সহ-সভাপতি বিশিষ্ট নারী নেত্রী এস. রীনা দেবী, সনাক সদস্য এনায়েত হাসান মানিক, সনাক সদস্য ও আইডিয়া সিলেটের নির্বাহী পরিচালক নাজমুল হক, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট লিডিং ইউনিভার্সিটি, সিলেট মেট্রোপিলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মদনমোহন কলেজের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তাগণ বলেন, দুর্নীতি প্রতিরোধ কারোর একক এজেন্ডা নয়, বরং সকলের সম্মিলিত প্রয়াসেই দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করা সম্ভব। দুর্নীতির চিত্র ও স্বরূপ উন্মোচনে প্রত্যেকেই প্রত্যয়দীপ্ত ভূমিকা পালন করলে দুর্নীতিবাজরা যেমন লুকিয়ে থাকতে পারবে না, তেমনি তাদের আইনানুগ শাস্তি নিশ্চিত ও কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দুর্নীতির বিরুদ্ধে একসাথে- এই প্রত্যয়ে দুর্নীতির বিরুদ্ধে তাই যার যার অবস্থান থেকে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহŸান জানানো হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed