Main Menu

ঠাকুরগাঁওয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ইউএসএ)।

বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে জেলার ৭০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেয়া হয়।

ওয়েল ফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার সমন্বয়ক ও সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হরিপুর মোসলেম উদ্দীন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেদ প্রধান।

এছাড়াও বক্তব্য দেন, হরিপুর মোসলেম উদ্দীন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুকিম উদ্দীন, সহকারী অধ্যক্ষ সাহাব উদ্দীন, যাদুরানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ওয়েল ফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার সহ-সভাপতি জনার্দন চক্রবর্তী, সদস্য সচিব মোমিনুল হাসান প্রমূখ।

উল্লেখ্য, প্রতি বছরের মত এ বছরও ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ইউএসএ) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ও দরিদ্র ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

Share





Related News

Comments are Closed