সিলেটে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তাজুল ইসলাম (২৭) ও দুলাল উদ্দিন আহমদ (৪৭) নামে দুই জালিয়াতকারীকে আটক করা হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের পানিয়ারহাটি গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে তাজুল ইসলাম ও নিজপাট এলাকার মৃত হাসন আলীর ছেলে দুলাল উদ্দিন আহমদ।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, বিষ্ণু বালা নামে এক নারীর জাতীয় পরিচয়পত্র জাল করে যাচাই করতে আসে তাজুল ও দুলাল। কিন্তু সার্ভারের তথ্যের সঙ্গে তার তৈরি কার্ডে অসঙ্গতি থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি স্বীকার করে তারা।
Related News
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More



Comments are Closed