ঝিনাইদহে মাদক সেবনকালে ছাত্র-শিক্ষক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কোটচাঁদপুর থানা পুলিশ ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। এ মধ্যে একজন ছাত্র অন্যজন শিক্ষক।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, অভিযান চলাকালে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী বাজার মোড় হতে ৮পিচ ইয়াবাসহ থানার সেকেন্ড অফিসার ব্রজবল্লভ সাধু দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন উপজেলার দয়রামপুর গ্রামের জবেদ আলী খাঁ’র ছেলে মনিরুল (৪০), অপর জন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মিলন (১৯)।
এদিকে ওই এলাকার চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আটককৃতরা কেউ মাদক ব্যবসায়ী নন। হয়ত তারা মাদক সেবী হতে পারে। তিনি আরো বলেন, দু’জনের মধ্যে একজন দয়রামপুর মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম অপর জন ছাত্র, ঝিনাইদহের একটি কলেজে লেখাপড়া করে। এ ব্যপারে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed