Main Menu

নবীগঞ্জে স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

Manual2 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে শাহনাজ মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

সোমবার দুপুরে উপজেলার গোয়ালজুর হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনাজ মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের গোয়ালজুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। সে স্থানীয় হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গোয়ালজুর গ্রামের হাওরে স্কুলছাত্রের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবী করছেন পরিবারের লোকজন। এ ঘটনায় বোয়ালজুর গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত বোয়ালজুর গ্রামে দু;পক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক খুন, রাহাজানি, একাধীক হামলা মামলার ঘটনা ঘঠেছে। সম্প্রতি একটি হত্যা মামলায় ৫ আসামীর ফাঁসিসহ কয়েক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
এদিকে, শাহনাজের মা ময়না বিবি জানান, রবিবার রাত ১০ টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্ঠার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম আহমদ লিজুসহ খেলার সহপাঠিরা। এরপর শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। সারারাত শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্নস্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করেন।

Manual6 Ad Code

এক পর্যায়ে সোমবার সকাল ৭টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়াল ভাঙ্গা হাওরে পড়ে আছে শাহনাজের মৃত দেহ। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরন করে।
ধারনা করা যাচ্ছে ঘাতকরা শাহনাজকে রাতের আধারে অন্য স্থানে গলা কেটে নির্মমভাবে হত্যা করে লাশ উল্লেখিত স্থানে ফেলে রাখে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code