সিলেটে আইনজীবী সহকারীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত জঘন্য গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ আইনজিবী সহকারি সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জেলা জজকোর্ট প্রাঙ্গনে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজিবী সহকারি সমিতি সিলেট জেলা শাখার সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরী।
বাংলাদেশ আইনজিবী সহকারি সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন আফাজের পরিচালানায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি দিলাজ আহমদ, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, কার্যকরি সদস্য শেখ হাসানুজ্জামান, সিনিয়র সদস্য মোঃ নজমুল হোসেন খাঁন, মোঃ ছিদ্দিকুর রহমান ও মোঃ জয়নাল আবেদীন।
সভায় বক্তারা বলেছেন, অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্তকরে রোহিঙ্গা গণহত্যার বিচার করতে হবে। যেকোন মূল্যে রোহিঙ্গাদের রক্ষায় বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed