Main Menu

বিএনপি নেতা আমির খসরু সিলেট আসছেন আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ‘নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালী করণ’ শীর্ষক আলোচনা সভা আজ রোববার বিকেল ৩টায় নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ (সুলেমান হল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেমিনারে মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও বিএনপি সমর্থক এবং সমাজের সুধীজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জানান, প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বেলা ১টায় বিমানযোগে সিলেটে আসবেন। এরপর তিনি সুলেমান হলের আলোচনা সভায় যোগ দেবেন। প্রধান অতিথি ছাড়াও বিএনপির আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং পেশাজীবী নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

Share





Related News

Comments are Closed