Main Menu

মিয়ানমারে গনহত্যার প্রতিবাদে বিশ্বনাথে মিছিল সমাবেশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজারে এসে প্রতিবাদ সভায় শেষ হয়।
জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ মুহসিন আহমদ’র সভাপতিত্বে ও মুহাদ্দিছ মাওলানা জহিরুল ইসলাম’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষক মাওলানা আরজুমন্দ আলী জালালী, মাওলানা মুফতি শাহনুর আহমদ, মাওলানা কবির আহমদ, হাফিজ সিরাজ উদ্দিন হুসাইনী, মাওলানা আব্দুল ওয়াদূদ বিন্নাকুলী, মাওলানা রুহুল আমিন শাহার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আনোয়ার হুসাইন।
সভায় বক্তারা, মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের উপর দেশটির সেনা ও বৌদ্ধ ভিক্ষুদের নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্ভে তা বন্ধ করার আহŸান জানান। বক্তারা বলেন, কোন ইহুদি-খৃষ্টান নিহত হলে জাতিসংঘ সরব হলেও মিয়ানমারে গণহত্যার ব্যাপারে তারা নিরব। মানবিক দৃষ্টিকোন থেকে সীমান্ত খুলে দেওয়াসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed