Main Menu

সিলেটে কারাবন্দীর হামলায় জেলার আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীর হামলায় জেলার (কারাধ্যক্ষ) আহসান হাবীব মঈন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটায় এ ঘটনা ঘটে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, সকালে কেইস টেবিলে বসে কারাবন্দিদের হিসাব মেলাচ্ছিলেন জেলার মঈন। এসময় পিছন দিক থেকে তার ওপর হামলা চালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি প্রমোদ রঞ্জন দাস। তাৎক্ষণিক কারারক্ষিরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে হাসপাতালের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার মাথায় চারটি সেলাই লেগেছে।
হামলাকারী বন্দির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed