Main Menu

বিশ্বনাথে নদীতে পরে জামায়াত নেতার মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশী ধাওয়ায় নদীতে পরে শাহিনুল ইসলাম শাহিন নামে এক জামায়াত নেতা মারা গেছেন। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর নদী থেকে রাত সাড়ে ৮টায় শাহিনের মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল। নিহত শাহীন উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত রইছ আলীর পুত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভারতীয় তীর খেলা চলাকালে পুলিশী অভিযানের সময় পালাতে গিয়ে জামায়াত নেতা শাহীন নদীতে পরে নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় তীর খেলায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ। এই ঘটনায় আরও ৬-৭ জনকে পুলিশ আটক করলে এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরোদ্ধ করে রাখে।

খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে অবরোদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিপুল পরিমাণে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ দেখে বিশ্বনাথ থানায় ৮টি মামলার আসামী জামায়াত নেতা শাহিন (৪২) সুরমা নদীতে ঝাঁপ দেয়।

‘শাহীন’ একজন তালিকাভ‚ক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবি করে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, জুয়াড়ীদের গ্রেফতার করার জন্য লামাকাজী এলাকায় বুধবার বিকেলে পুলিশ অভিযান চালানোর প্রস্তুতিকালে, পুলিশ দেখে ‘শাহীন’ দৌড়ে পালিতে গিয়ে নদীতে ঝাঁপ।
লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার বলেন, পুলিশ দেখে শাহীন পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল তার (শাহীন) মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ জুয়াড়িদের আস্তানায় হানা দেয়। এসময় ৬জন জোয়াড়িকে আটক করলে স্থানীয় জনতা ৪ জনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে নদীতে ঝাপ দেয়া ব্যক্তিকে পুলিশ ধাওয়া করেনি বলে তিনি জানান। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানান, শাহীনের বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed