সিলেট মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার রাত ৮টায় নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তৃতীয় বারের মতো এই মেলার আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স লিমিটেড।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিস এর প্রথম সহ-সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।
নাট্যকর্মী রজত কান্তি গুপ্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মুশাহিদ আলী, সিলেট চম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিস এর সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন।
এছাড়া মেট্রোপলিটন চেম্বারের পরিচালকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই মেলায় ১৫০ স্টল, ৩০টি দেশি-বিদেশি পণ্যের প্যাভিলিয়ান, শিশুদের জন্য শিশু পার্ক থাকছে। তাছাড়া প্রবেশ টিকেটের উপর র্যাফেল ড্র থাকছে। মেলার শেষে এই ড্র অনুষ্ঠিত হবে। এতে দুটি কার, মোটরসাইকেলসহ ১০১টি পুরস্কার রয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed