Main Menu

তাহিরপুরে ইয়াবাসহ মহিলা আটক

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ১৯০ পিছ ইয়াবাসহ বড় আংগুরা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুর ২টায় সীমান্তবর্তী লাকমা গ্রামের পাহাড়ী ছড়ার পশ্চিমপাড় থেকে তাকে আটক করা হয়।
আংগুড়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী। বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হোসেন আলী বলেন, ইয়াবাসহ আটককৃত আংগুরা বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed