সিলেটে প্রথম দিনে ৫৭ জনের মনোনয়নপত্র জমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যপদে ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার চেয়ারম্যান পদে এনামুল হক সর্দার ও জিয়াউদ্দিন লালা মনোনয়ন পত্র জমা দেন। প্রথমদিনে সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম।
বুধবার সকাল থেকে প্রার্থীরা সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। নতুন কাঠামোর এই নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্যের ১৫ পদে একশ ১৭ জন এবং সংরক্ষিত নারী সদস্যের পাঁচটি পদের জন্য ২৬ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে এক হাজার ৩শ ৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ২১ সদস্যের পরিষদ নির্বাচিত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed