Main Menu

পাম্প বিকল হওয়ায় সিলেট কারাগারে পানি সংকট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় তিনদিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
সিটি কর্পোরেশন থেকে পাইপের সাহায্যে কারাভ্যন্তরে পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় বিপাকে পড়েছেন বন্দীরা।
সিলেট কারাগারের সিনিয়র জেলার মো: ছগির মিয়া জানান, গত ৩/৪ দিনধরে এ পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে কারাগারের অভ্যন্তরে রান্না-বান্নাসহ অন্যান্য কাজে মারাত্মক অসুবিধা হচ্ছে।
তিনি জানান, গণপূর্ত বিভাগ পাম্পের ত্রুটি সারানোর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বুধবার বিকাল ৪টা পর্যন্ত পাম্পটি সচল করা যায়নি।

Share





Related News

Comments are Closed