বিশ্বনাথে মিনিবাসের ধাক্কায় যুবক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের লামাকাজীতে মিনিবাসের ধাক্কায় মতিউর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার খালপাড় গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে ৪টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের দোকানীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার কওে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, লামাকাজী বাজারের পশ্চিমে দোকানীপাড়া নামক স্থানে মতিউর রহমানকে একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ সময় মিনিবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানান, মতিউর রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এস আই রফিকুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থল হাইওয়ে এলাকায় হওয়ায় হাইওয়ে পুলিশ লাশটি নিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed