Main Menu

ছাতকে ইউএনওর চেক চুরি, আটক ১

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা নির্বাহী অফিসের ব্যাংকের চেকের পাতা চুরির অভিযোগে অজিত পাল নামের এক পিয়নকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, পৌরসভার কুমনা গ্রামের রাকেশ পালের পূত্র অজিত পাল ৪বছর থেকে অস্থায়ী পিয়ন পদে উপজেলা পরিষদ কার্যালয়ে কর্মরত রয়েছে। স¤প্রতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের কক্ষ থেকে স্বাক্ষর করা সোনালী ব্যাংকের ২টি ও কৃষি ব্যাংকের ১টি চেকের পাতা কৌশলে চুরি করে অজিত পাল জনৈক আব্দুল হক ও রুপা মিয়া নামের দু’ব্যক্তিকে টাকার উত্তোলনের জন্যে ব্যাংকে পাঠায়। কিন্তু তারা ব্যাংকে না গিয়ে চেকগুলো উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার ৩টি চেক উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজিত ব্যাংকের চেকের পাতা চুরি করে প্রতারনার আশ্রয় নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed