ঠাকুরগাঁওয়ে নার্সের লাশ উদ্ধার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকা থেকে দিপ্তী রাণী (২২) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
দীপ্তি রাণী (২২) শান্তিনগর এলাকার আতিয়া বর্মনের মেয়ে এবং সে ঠাকুরগাঁও শহরের স্কয়ার হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিল।
এলাকাবাসী জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রবিন চন্দ্রের সঙ্গে দীপ্তির বিয়ের আলোচনা চলছিল। কিন্তু এ বিয়েতে রাজি ছিল না দিপ্তী রাণী। এ কারণে পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে দিপ্তী আত্মহত্যা করে। দুপুরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দিপ্তির লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার এসআই কফিল উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed