Main Menu

ছাতকে নদীতে ডুবে জেলের মৃত্যু

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে লিখন দাস (১৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকালে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর বাজার সংলগ্ন বটেরখালে এঘটনা ঘটে। সে একই ইউপির সরিষপুর গ্রামের খোকন দাসের পুত্র।
জানা যায়, ঘটনার সময় লিখন দাস নৌকা দিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরছিল। একপর্যায়ে সে নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরিদল সেখানে গিয়ে বেলা দেড় টায় লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, মাছ ধরতে গিয়ে লিখন নামের এক জেলে পুত্র নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে।
ছাতক ফায়ার সর্ভিসের উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে ডুবুরি দলের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed