অতিথি পাখি শিকারে গিয়ে ইয়ারগানসহ গ্রেফতার ২
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের জামালগঞ্জে অতিথি পাখি শিকার করতে গিয়ে বিএনপি নেতার ভাতিজা ও তার অপর এক সহযোগী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
উপজেলার ফেনারবাক ইউনিয়নের গঙ্গাধরপুর বাগের পাকনার হাওরে বুধবার পাখি শিকার করার সময় সদর ইউনিয়নের বিএপির সাধারন সম্পাদক আব্দুল মালিকের ভাতিজা ও মো.আজাদ মিয়ার ছেলে মোজাহিদ আলম ও একই গ্রামের রজব আলীর ছেলে সহিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাকনার হাওরের গঙ্গাঁধরপুর গ্রামের পাশের স্থানীয় বনায়নে একটি বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে গড়ে তোলা অতিথি পাখির অভয়আশ্রম থেকে প্রায় প্রতিনিয়ত ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ইয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করে ভোজন বিলাস করতেন বিএনপি নেতার ভাতিজা ও তার কয়েক সহযোগী। খবর পেয়ে তাদেরকে আটকের জন্য পুলিশ সোর্স নিয়োগ করে। পরবর্তীতে বুধবার অতিথি পাখি শিকার করার সময় পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ইয়ারগান সহ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার ওসি মো: আতিকুর রহমান অতিথি পাখি শিকারী ওই দু’জনকে ইয়ারগান সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed