Main Menu

মেয়র আরিফের জামিন আপিলেও বহাল

বৈশাখী নিউজ ডেস্ক: বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর সোমবার ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর ফলে আরিফুলের কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।
গত রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আরিফুলকে জামিন দেয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আরিফুলের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এবং আবেদনের পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান শুনানি করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ওইদিন হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলায় হয়। হত্যা মামলায় ইতোমধ্যেই হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন। কিন্তু বিস্ফোরক মামলায় নিম্ন আদালত তার জামিন নাকচ করে দেয়। এর বিরুদ্ধে আপিল করেন আরিফুল।

Share





Related News

Comments are Closed