বানেশ্বরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরের থান্দারপাড়া নামক স্থানে সোমবার ভোরে বিষাক্ত সাপের কামড়ে তানজিলা (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বানেশ্বরের থান্দার পাড়া গ্রামের সুমনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, বানেশ্বরের থান্দার পাড়া গ্রামের সুমনের স্ত্রী তানজিলা প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তার নিজ কক্ষে ঘুমিয়ে পরেন। গভীর রাতে হাতের আঙ্গুল চুলকাতে থাকেন কিন্তু পরে ঘুমিয়ে পরেন। ভোর রাতে হাত-পা জ্বালাপুড়া, চোখ-মুখ কালো হতে থাকলে পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনিতি হলে দ্রত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে সকাল ১০টার দিকে গৃহবধূ তানজিলার মৃত্যু হয়।
বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ তানজিলার মৃত্যু হয় বলে দায়িত্বরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানিয়েছেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed