জকিগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় যুবক গ্রেফতার
জকিগঞ্জ সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের সাজাপুর গ্রামের শ্রী শ্রী দূর্গা মন্দিরে সোমবার ভোররাতে কার্তিক ও গনেশ প্রতিমার মাথা ভেঙ্গে দিয়েছে এক মুসলিম পাগল যুবক। তবে তার নাম জানা যায়নি। তার বাড়ী টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের পাশে থেকে তাকে আটক করে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
সাজাপুর গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি অনন্ত রাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শিপুল বিশ্বাস জানান, রবিবার রাতে র্কীত্তন করে সবাই বাড়ীতে চলে যাওয়ার পর সকালে একটি শিশু প্রতিমা ভাংচুরের খবর দেয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায় উল্লেখিত ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed