সিলেটে ৭০ লাখ টাকা ছিনতাইয়ে আটক দু’জন ৭দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ইউনিলিভার বাংলাদেশের ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারী কাওসার আহমদ (২৩) ও আইনুল হককে (১৪) সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কোতয়ালী থানার পুলিশ। আইনুল হক ও কাওসারকে ৭ দিনের রিমান্ডে নিতে সোমবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালী থানায় একটি ডাকাতি মামলা এবং শাহপরান থানায় অস্ত্র মামলা হয়েছে।
কোতয়ালী থানা সূত্র জানায়, ইউনিলিভারের সিলেট অঞ্চলের ডিস্ট্রিবিউটর মুহিবুর রহমান বাদী হয়ে রোববার দিবাগত রাতে কোতোয়ালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলায় ঘটনার মূল হোতা মোস্তাকিম আহমদ সুজন এবং গ্রেফতারলধশ সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও গ্রামের মাসুক মিয়ার ছেলে আইনুল হক (১৪) এবং সিলেটের লামাকাজীর চানপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদকে (২৩) আসামী করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতয়ালী থানার এসআই এবাদ উল্যাহ বাদী হয়ে শাহপরান থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লিখিত তিনজনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
গত রোববার বেলা ১টার দিকে নড়াউা কাজিটুলা মক্তব গলি এলাকায় ইউনিলিভার বাংলাদেশের সিলেট অঞ্চলের ডিস্ট্রিবিউটর মুহিবুর রহমানের ৭০ লাখ টাকা ছিনতাই হয়। এর ৬ ঘন্টার মাথায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নগরীর বালুচর আল ইসলাহ ১৬০ নম্বর বাসা থেকে ছিনতাইকৃত ৭০ লাখ ৭০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় দুটি সিএনজি অটোরিক্সা জব্দ এবং বাসার মালিক ও কেয়ারটেকারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed