আজ রাতের আকাশে দেখা মিলবে উজ্জ্বলতম ‘সুপারমুন’
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৬৯ বছর পর আজ সোমবার রাতের আকাশে দেখা মিলবে উজ্জ্বলতম ‘সুপারমুন’-এর। চাঁদের এরকম উজ্জ্বলতম রূপ শেষবার দেখা গিয়েছিল ১৯৪৮ সালে। আবার দেখা যাবে ১৮ বছর পর ২০৩৪ সালে। সোমবার এ বছরের মতো পৃথিবীর সব থেকে কাছে আসতে চলেছে চাঁদ।
নাসা সূত্রে খবর, পৃথিবীর ৩৫৬, ৫০৮ কিলোমিটারের মধ্যে চলে আসবে চাঁদ। অন্য দিনের চাঁদের থেকে আকারে ১৪ শতাংশ বড়, ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে সুপারমুনকে। আকাশ পরিষ্কার থাকলে, মেঘাচ্ছন্ন না থাকলে রাতে দেখা যাবে সুপারমুন-এর শোভা।
প্রসঙ্গত, সুপারমুন চাঁদের এমন অবস্থা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করে। এইসময় চাঁদকে পৃথিবী থেকে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed