Main Menu

শিল্পপতি রাগীব আলীর পুত্র আব্দুল হাই’র জামিন

বৈশাখী নিউজ ডেস্ক: শিল্পপতি রাগীব আলীর পুত্র আব্দুল হাই ১টি মামলায় জামিন পেয়েছেন। রোববার আব্দুল হাই সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরুর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
ভূমি মন্ত্রনালয়ের স্মারক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী হয়ে পলাতক থাকা অবস্থায় সিলেট থেকে প্রকাশিত ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম প্রকাশ হওয়াকে প্রতারণা আখ্যা দিয়ে রাগীব আলী ও তার পুত্রের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলায় ১১ সেপ্টেম্বর সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী জানান, আগামি মঙ্গলবার ভূমি মন্ত্রনালয়ের স্মারক জালিয়াতির মামলার পরবর্তী ধার্য্য তারিখ। ওই দিন দু’টি মামলার জামিন আবেদন করা হবে।
এর আগে শনিবার দুপুরে ভারতের করিমগঞ্জ থেকে বাংলাদেশে প্রবেশের সময় সিলেটের জকিগঞ্জ স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আব্দুল হাইকে আটক করে। এসময় তার সাথে ছিলেন স্ত্রী সাদিকা জান্নাত চৌধুরী ও পুত্র সাঈদ আজমিন আব্দুল্লাহ। আটকের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ আব্দুল হাইকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে জকিগঞ্জ থানা পুলিশ বিশ্বনাথ থানায় জাল জালিয়াতির দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখায়। সন্ধ্যায় বিশ্বনাথ পুলিশ তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলার আসামি ও রাগীব আলীর ঘনিষ্ঠজন দেওয়ান মোস্তাক মজিদ কারাগারে রয়েছেন। তবে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রাগীব আলী এখনো পলাতক রয়েছেন।

Share





Related News

Comments are Closed