ছাতকে ওসি ও এসআই’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের তদন্ত শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে নারী নির্যাতন মামলার ভয়-ভীতি দেখিয়ে এক ব্যবসাযীর নিকট থেকে ৭০ হাজার টাকা ঘুষ নেওয়ার ঘটনায় সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী। ইতিমধ্যে ওই অভিযোগের তদন্তও শুরু হয়েছে।
এদিকে, তদন্ত শুরুর পর থেকেই অভিযুক্ত এসআই অভিযোগকারীকে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য এক শ্রেণীর থানার দালাল ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ওই ব্যবসায়ীকে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের জাউয়া গ্রামের ব্যবসায়ী কলমদর আলী পীর ২০১৫ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৪০দিন পর রাশেদা খাতুন নামের এক নারী নিজেকে কলমদর আলীর স্ত্রী পরিচয়ে কলমদর আলীর স্থাবর-অস্থাবর সম্পক্তির অংশ দারিত্ব দাবি করে নিহতের বড় ছেলে রাজু আহমেদ পীরের নিকট। এক সময় কলমদর আলীর ধান মাড়াই কলে শ্রমিকের কাজে থাকা ওই নারী ছাতক থানায় জাউয়াবাজারে কলমদর আলীর অংশীদারিত্ব প্রতিষ্ঠান মিতু এন্টারপ্রাইজের পার্টনার সেলিম লস্করের বিরুদ্ধে গত ১৯ অক্টোবর ২০ লাখ টাকা আত্বসাতের অভিযোগ করেন।
অভিযোগের পর ওসির নির্দেশে ২০ অক্টোবর তদন্তে এসে থানার এসআই (উপ-পরিদর্শক) নুর মিয়া সেলিম লস্করকে ২৬ অক্টোবর থানায় যাওয়ার নির্দেশ প্রদান করেন। ২৫ অক্টোবর কলমদর আলী পীরের ছেলে রাজু পীরকেও মুঠোফোনে কল করে পরদিন থানায় যেতে বলেন ওই এসআই। ২৬ অক্টোবর সন্ধায় মানবাধিকার কর্মী নুর উদ্দিন ও সেলিম লস্করকে সাথে নিয়ে রাজু আহমদ থানায় ওসির সাথে দেখা করলে তিনি ওই এসআইর সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বলেন। এক পর্যায়ে এসআইর অফিস কক্ষে ওই নারী সহ ২০ থেকে ২৫ ব্যক্তি পুর্ব থেকে সালিসের অপেক্ষায় বসে থাকা অবস্থায় রাজু, সেলিম ও মানবাধিকার কর্মী নুর উদ্দিন প্রবেশ করেন। সালিসে বসিয়ে রেখে বাইরে এসে ওই এসআই রাজুর মুঠোফোনে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। রাজু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই ক্ষুদ্ধ হয়ে নারী নির্যাতন ও সম্পক্তি আত্বসাতের মামলায় জড়িয়ে ফেলার হুমকি প্রদান করেন। অবস্থা বেগতিক দেখে ৭০ হাজার টাকায় রফাদফা করতে বাধ্য হন সেলিম ও রাজু। ৩০ হাজার টাকা নগদে ওই এসআইর হাতে পরিশোধ করে রাজু ফিরে আসেন জাউয়ায়। পরবর্তীতে ওই এসআই নিজেই ৩১ অক্টোবর ঘুষের বকেয়া পাওনা টাকা নেয়ার জন্য জাউয়ায় মিতু এন্টারপ্রাইজে এসে ৪০ হাজার টাকা নিয়ে যান। ওই সময় ১০ হাজার টাকা কম দিতে চাইলে বিষয়টি থানায় গিয়ে ওসির সাথে আলাপ করে বিবেচনার আশ্বাস দিয়ে মোটরসাইকেলে করে মানবাধিকার কর্মী নুর উদ্দিনেকে নিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে নামিয়ে দিয়ে যান। এমনকি রাজুকে ওই এসআই মুঠোফোনে জানিয়ে দেন ওসি সাহেব এক টাকাও কম নেবেন না।
পরবর্তীতে ১ নভেম্বর সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর মুঠোফোনের ভয়েজ রেকর্ড সিডি সহ ওসি ও এসআই’র বিরুদ্ধে রাজু আহমদ পীর লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ৭ নভেম্বর থানায় তদন্ত করতে আসেন অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম। অসুস্থার কারনে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় রাজু ওই দিন থানায় না গিয়ে ৮ নভেম্বর স্বাক্ষীদের নিয়ে সিলেটের আলমপুরে অতিরিক্ত ডিআইজির নিকট লিখিত জবানবন্দি প্রদান করেন। এরপর থেকেই অভিযুক্ত এসআই ডিআইজি অফিস থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য এক শ্রেণীর থানার দালাল ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে রাজু পীর ও মানবাধিকার কর্মীকে নানা ভাবে হুমকি দেওয়াচ্ছেন।
ছাতক থানার অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়ার মুঠোফোনে রবিবার তার বক্তব্য জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমি ৩১ অক্টোবর সিসি নিয়ে গোবিন্দগঞ্জ এলাকার সৈদেরগাঁও একটি নির্বাচনী কেন্দ্রে ডিউটিতে ছিলাম। তিনি বলেন, ২৬ অক্টোবর রাজুর লোকজনই থানায় এসে সালিসে বিষয়টি নিষ্পক্তি করে, ওই রাতে আমি ঘুষ দাবি করিনি, এমনকি মামলায় জড়ানোর হুমকিও দেইনি। অভিযোগকারী নারী রাশেদা খাতুনের ঠিকানা ও মুঠোফোনের নম্বর দিতে বললেও তিনি তা জানেন না বলে জানান।
ছাতক থানার ওসি মো. আশেক সুজা মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রবিবার এ প্রতিবেদককে বলেন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখার জন্য এসআই নুর মিয়াকে দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু বিষয়টি পারিবারীক ঘটনা তাই মামলা নেয়ার সুযোগ না থাকায় ২৬ অক্টোবর থানায় বেশ ক’জন জনপ্রতিনিধি সহ ওই ঘটনায় সালিস বসে। এসআই নুর মিয়া আমার নাম ভাঙ্গিয়ে কিংবা মামলায় জড়ানোর হুমকি দিয়ে ঘুষ নেয়ার বিষয়টি আমি জানা নেই।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed