সিলেটে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ইউনিলিভার কোম্পানীর ৭০ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার দুপুরে নগরীর কাজিটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনিলিভারের সিলেট-এর ডিস্ট্রিবিউটর ইমতিয়াজ রহমান তারেক সংবাদ মাধ্যমকে জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। পথে উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে। তারা গাড়িটি ভাংচুর করে এবং ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, এ বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।
স্থানীয় একজন বাসিন্দা জানান, ছিনতাইয়ের পর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে কাজিটুলা এবং ইলেকট্রিক সাপ্লাই এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed