Main Menu

গোয়াইনঘাটে দুই নৌকার সংঘর্ষে বালু শ্রমিক নিহত

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীর জলুরমুখ এলাকায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক বালু শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেবুল মিয়া (২২) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের জৈনকারকান্দি গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে বালু বোঝাই একটি নৌকা বিপরীত দিক থেকে আসা খালি নৌকাকে ধাক্কা দেয়। এসময় সেবুল মিয়া নদীতে পড়ে গেলে উভয় নৌকার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed