শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাই গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তারাপুর চা বাগানের ভূমি জালিয়াতী ও প্রতারণা মামলার পলাতক আসামী শিল্পপতি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে আটক করেছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১টায় ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ দেশে আসার সময় তাকে আটকের পর জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, আব্দুল হাইয়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলার দু’টি ওয়ারেন্ট রয়েছে। বিশ্বনাথ থানার এ দু’টি ওয়ারেন্টের আসামী আব্দুল হাইকে জকিগঞ্জ থেকে বিশ্বনাথে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আব্দুল হাইকে আদালতে হাজির করা হবে।
সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে বন্দোবস্ত নেন রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস.এম আবদুল কাদের বাদি হয়ে রাগীব আলী ও আবদুল হাইকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন।
এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেয়া হয়। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। গত ১০ জুলাই রাগীব আলী ও ছেলেকে অভিযুক্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।
১০ আগস্ট দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরদিন তারা ভারতে পালিয়ে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে গত ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে বিচার শুরু হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed