Main Menu

বাল্য বিয়ে করতে এসে বরসহ ৪ জন কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে বরসহ ৪ জনকে আটক করে বিনাশ্রম কারাদন্ড এবং আরও ৩ মহিলাকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামে স্থানীয় বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন জানান, মানবাধিকার সংগঠন গ্লোবাল হিউম্যান রাইটস্ অর্গেনাইজেশন (জিএইচআরও) এর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কর্মধা গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কনের অপ্রাপ্ত বয়স প্রমানিত হওয়ায় এবং বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে কোর্ট তাদের বিরুদ্ধে কারাদন্ড ও জরিমানা করে।
কারাদন্ড ও জরিমানাপ্রাপ্তদের মধ্যে বিয়ের বর ও পৃথিমপাশা ইউনিয়নের সনমান গ্রামের মৃত কনর আলীর ছেলে মশাহিদ আলীকে ৩দিনের, বরের ভাই ইসমাইল আলীকে ৭দিন, পূর্ব কর্মধা গ্রামের কনের বড় ভাই রুবেল মিয়াকে ১মাস ও ভগ্নিপতি আব্দস সালামকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও কনের মাতা খতিবুন বেগম, খালা তালিবুন বেগম ও বরের ভাবী মরিয়মকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed