সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু স¤প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা ধর্মের নামে এ কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তি পেতে হবে। কারও ধর্মীয় বিশ্বাসের ওপর কেউ যেন আঘাত না আনে। যদি কেউ আঘাত হানে, তাদের আইসিটি আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন অচিরে সকল অপরাধীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থ করছে সরকার।
১০ নভেম্বর বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ’র সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুনেছা হক, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি দেওয়ান কয়েছ গাজী।
আরো বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা শাহ আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল করিম, অনিল তালুকদার, ননী গোপাল দাশ, সৈয়দ মনোয়ার হোসেন, বিমল দে, মাহতাব উদ্দিন, শামছুল হক, পরিতোষ দাস, অনিল দাস, হিরেন্দ্র দাস, সঞ্জয় কুমার দাস, আজাদ মিয়া, ফজলুর রহমান, সিরাজ চুনু, চিত্ররঞ্জন দে, জানু মিয়া, হারুনুর রশিদ, রমজান আলীম কুতুব উদ্দিন, মি. সলিম উলাহ, মন্টু দাস, আসীম কুমার রায়, শ্রীকুমার চৌধুরী, নায়েক আউয়াল মিয়া, দিপংকর চক্রবর্তী, আবুল কাশেম, গোলজার খান, মানিক মিয়া, সুকময় সূত্রধর, টেনাই উলাহ আব্দুর রহিম, হীরেন্দ্র দাস, সুটার সূত্রধর, প্রীতি কুসুম চৌধুরী, মুঞ্জেরা জলি,বীরেন্দ্র কুমার রায়, অলিউর রহমান, নাজমুল হোসেন, নীল ক্রান্ত সিংহ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান দেওয়ার মুরাদ হাসান, কাইয়ুম আহমদ সুমন, সৈয়দ আবুল কালাম আজাদ, ইন্দুভোষন দাস বিপ্লব, আব্দুল খালিক লাভলু, পিরুজুল হক, ফুরকান আহমদ ঝিনুক, হুস্ েমোহাম্মদ সানওয়ার, সেলাম আহমদ, সাদি আহমদ, নাসির মিয়া, সেলিম আহমদ, দেওয়ান তৌহিদ হোসেন চৌধুরী, প্রিয়ব্রত সিংহ রাজু প্রমুখ।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed