Main Menu

ওসমানীনগরে বাস চাপায় জেডিসি পরীক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কদমতলা এলাকায় বাস চাপায় সাব্বির আহমদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়ার রমজান আলীর ছেলে। সাব্বির স্থানীয় আহমদিয়া দাখিল মাদ্রাসা থেকে এবছর জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় মোল্লাপাড়ার আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সাব্বির রাস্তার পাশ দিয়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এসময় সিলেট থেকে শেরপুর গামী মিনিবাস (সিলেট ‘জ’-০৪০১৩৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়। ওসমানী নগর থানার ওসি আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed