Main Menu

শাবির ‘ফুড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের যুগপূর্তি উৎসব ২৩ ফেব্রুয়ারী

শাবি প্রতিনিধি : ‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ এ স্লোগনকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের (এফইটি)’ এক যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এফইটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
লিখিত বক্তব্যে তিনি জানান, দু’দিন ব্যাপি অনুষ্ঠানে র‌্যালি, স্যুভেনির প্রকাশনা, অ্যালামনাই কমিটি গঠন, কনসার্ট, খেলাধুলা, কনফারেন্স, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সবার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানের অংশগ্রহণের সুবিধার্থে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মনির হোসেন, আফজাল হোসেন এবং শিক্ষার্থী এ এস এম সায়েম, মো. ইয়াসিন, সাবরিনা আক্তার , হাসিবুর রহমান প্রমূখ।

Share





Related News

Comments are Closed