Main Menu

বালাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের তেঘরীয়া গ্রামের রুভেল দাসের দ্ইু বছরের শিশুকন্যা স্নিগ্ধা পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
পরে স্নিগ্ধ্যাকে তার বাবা-মা কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে।
তাৎক্ষণিক শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed