সম্প্রচার অপেক্ষায় “ইয়ুথ বাংলা টিভি”
বৈশাখী নিউজ ডেস্ক: “তারুণ্যের কথা বলে” শ্লোগানকে সামনে রেখে ইউএসএ থেকে ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ বাংলা টিভি চ্যানেল “ইয়ুথ বাংলা টিভি” এখন সম্প্রচারের অপেক্ষায়। লন্ডন, হংকং এবং ঢাকা থেকে তিনটি আলাদা বেজস্টেশনের মাধ্যমে পরিচালিত হবে সম্প্রচার কার্যক্রম। সার্ভার, মোবাইল অ্যাপস, আইপি টিভি, ক্যাবল এবং স্যাটেলাইট- এই পাঁচটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড।
এ্যাপস্টার সেভেন স্যাটেলাইটের মাধ্যমে চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করে উন্নত ট্রান্সমিশন কোয়ালিটি নিয়ে আসছে চ্যানেলটি ।
২৪ ঘন্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলার প্রান্তিক মানুষের জীবন কথা তুলে আনা সহ সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দু:খ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য।
প্রচলিত গণমাধ্যম সাংবাদিকতার ধারাকে বদলানোর প্রত্যয়ে কাজ করবে এই চ্যানেল।
ঢাকা ও লন্ডন স্টুডিওতে ইতোমধ্যে চলছে অনুষ্ঠান নির্মাণের কাজ । এখন শুধু অপেক্ষা সম্প্রচারের। চ্যানেলটির সিইও জানিয়েছেন, আগামী ১৬ই ডিসেম্বর টিভি পর্দায় হাজির হবে ইয়ুথ বাংলা টিভি। ১৭ই নভেম্বর থেকে www.youthbanglatv.com ওয়েবসাইটের মাধ্যমে চ্যানেলটির পরীক্ষামূলক অনলাইন সম্প্রচার শুরু হতে যাচ্ছে ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed