কানাইঘাটে নবারুন সাহিত্য পরিষদের মিলনমেলা
শিহাব আল মামুন, কানাইঘাট থেকে : সাহিত্য সমাজের দর্পন। সাহিত্য প্রেমীরা সমাজ সংস্কারক। সাহিত্য চর্চার মাধ্যমে নিজেকে যেমন সৃজনশীল হিসেবে তৈরি করা যায় ঠিক তেমনি একটি সমাজকেও সৃজনশীল সমাজে পরিণত করা যায়। সাহিত্য খেলা নিজেকে প্রস্ফুটিত করে, মনের দরজা খোলে দেয়। সাহিত্য প্রেমিকরা সমাজের ভাল কাজ করেন, তারা কোন অন্যায় সহ্য করতে পারেন না। তারা লিখনী শক্তি দিয়ে যে কোন অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাড়ায়।
কানাইঘাটের সাহিত্য অঙ্গনে একটি অাশার অালো নিয়ে অাসছে নবারুন সাহিত্য পরিষদ। নবারুন নতুন সূর্য হয়ে ফুটবে সমাজকে অালো দেখাবে। সাহিত্য ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা কানাইঘাটের সাহিত্য অঙ্গনকে অালোকিত করে তুলবে নবারুন সাহিত্য পরিষদ- কানাইঘাটের সাহিত্য জগতকে নতুন রুপ দিবে।
কানাইঘাট উপজেলার সাহিত্য সংগঠন নবারুন সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে এক মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।
শনিবার বিকেলে কানাইঘাট উপজেলার নিজ গাছবাড়ী নয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে একঝাক তরুণদের এ মিলনমেলা।
পরিষদের সভাপতি এনায়েত জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ কাদির মুন্নার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম সম্পাদক তাওহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হারুন মিয়া, বীমা কর্মকর্তা কামাল উদ্দিন। বক্তব্য রাখেন সহ-সভাপতি জাবির মোস্তফা কবি আব্দুল বাছিত, অর্থ সম্পাদক সারওয়ার হুসেন সারওয়ার, সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমদ জয়, মাসরুর আহমদ সুমন, জামিল আহমদ, শিহাব আল মামুন, সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, সেলিম আহমদ হৃদয়, প্রচার সম্পাদক আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক আদিল আহমদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ মুহাম্মদ আলী, সহ- মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ ইকরাম মাহমুদ, স্কুল বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সহ- স্কুল বিষয়ক সম্পাদক আলবাব আহমদ,সংগীত বিষয়ক সম্পাদক মাহদী আল হাসান, মিডিয়া সম্পাদকএম এম ইউ শাকিল,শাহিন আহমেদ, সুলেমান প্রমুখ
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed