বিএনপি নেতা টিপুসহ ৫ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সহ-দফতর সম্পাদক তায়েফুল ইসলাম টিপুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানও রয়েছেন।
শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয় বলে বিএনপির দফতর সূত্রে জানা গেছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গাড়ি ভাঙচুরের পুরোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় জানাননি তিনি।
« গোয়াইনঘাটে অটোরিকসা চাপায় বৃদ্ধা নিহত (Previous News)
(Next News) সিলেটে সাজনা হত্যা মামলা সিআইডিতে »
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed